শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে র‌্যাংকিংয়ে ৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।
বুধবার প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন ডিয়েগো গোমেজ। গোল হজম করে আক্রমণে ধার বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না ব্রাজিল। প্রথম হাফে মাত্র দুটি শট নিতে পারে তারা।
দ্বিতীয় হাফে বেশ কয়েকটি শর্ট নিলেও প্যারাগুয়ের জালে বল পাঠাতে ব্যার্থ হয় ব্রাজিল। ফলে স্বাগতিকদের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের।
এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories