শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগের তুলনায় বাংলাদেশকে সমীহ করবে ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার

সবশেষ ৮ টেস্টে ৫ জয়। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে নাস্তানাবুদ। সব মিলিয়ে সাদা পোশাকে কাটছে বাংলাদেশের রঙিন দিন। পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মেতে থাকার সময়ও নেই, দুয়ারে কড়া নাড়ছে ভারত সিরিজ।
ক্রিকেটের অভিজাত সংস্করণে সাম্প্রতিক সাফল্য বিবেচনায় নিয়ে এবার বাংলাদেশকে সমীহ করবে ভারত- এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে শনিবার গণমাধ্যমে ফাহিম এমন মন্তব্য করেন।
ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরও একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে। আগে হয়ত যেভাবে বাংলাদেশকে দেখতো সেভাবে হয়ত দেখবে না। আমার মনে হয় বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ।
১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে সফর। দুই টেস্টের পাশাপাশি তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। শেষবার ভারত সফর করেছিল ২০১৯ সালে। সেবার নাস্তানাবুদ হতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
ফাহিম মনে করেন, পাকিস্তান থেকেও বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে ভারত সিরিজে, যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলেছি, সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি কিনা সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমরা যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে ভারতের ক্ষেত্রে সেটা হয়ত হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে।
পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে কাটাচ্ছে শান্তরা। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুশীলন। এর আগেই দল ঘোষণার কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories