শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। অবশেষে হারের সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ৩ পয়েন্ট পেলেও মাঠের খেলায় বেশ ভুগেছে তারা।বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে যেন হাফ ছেড়ে বেঁচেছে ব্রাজিল।
ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।
তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন, আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।
৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল একুয়ডের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories