রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রোনালদোর ৯০০তম গোলের মাইলফলকের দিনে জয় পর্তুগালের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার

ইতিহাস গড়লেন তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শীর্ষ পর্যায়ের ফুটবলে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার রেকর্ড গড়ার দিনে হেসেছে পর্তুগালও। উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোরা।
সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে গোলই করতে পারেননি রোনালদো। যে কষ্ট রোনালদোর চোখ থেকে পানি ঝরিয়েছিল। কিন্তু নেশনস লিগের প্রথম ম্যাচেই তৃপ্তির হাসি হেসেছেন সিআরসেভেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরের মাঠে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৩৪ মিনিটে নুনো মেন্ডিসের ক্রস থেকে ক্লোজ রেঞ্জ থেকে গোল করেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ম্যাচের পর রোনালদো বলেন, ‘৯০০ গোল অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়। কিন্তু শুধুমাত্র আমি জানি, এই ৯০০ গোল করতে প্রতিদিন আমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের একটি অনন্য মাইলফলক। আমি খুবই গর্বিত। আমার বয়স সাড়ে ৩৯ বছরৃ। এই কারণেই যখন এই রেকর্ডগুলো হয়, আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই।’
পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন দিয়াগো দালোত। ৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে বল নিয়ে দ্রুতগতির শটে ক্রোয়েশিয়ার জাল কাঁপান তিনি। ক্রোয়েশিয়ার গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জমা হয়।
২-০ গোলে পিছিয়ে পড়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৪১ মিনিটে পর্তুগালের আত্মঘাতী গোলে ব্যবধানে কমিয়ে আনে ২-১ করে তারা। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন পর্তুগালের দালোত। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে যায় স্বাগতিকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories