শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন ডিবির কর্মকর্তারা।
শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খানকে ২০০৯ সালে নৌপরিবহনমন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories