রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ছাত্র আন্দোলনে রাবার বুলেট গুরুতর আহত শিক্ষার্থী সিফাত হাসান সুচিকিৎসা সহায়তা চান

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুক-পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় রাবার বুলেট গুলি লেগে গুরুতর আহত শিক্ষার্থী সিফাত হাসান (২০)। গত ১৯ জুলাই রংপুর জেলা হাই স্কুলের সামনে ছাত্র-জনতার গণআন্দোলনে প্রায় ২শ’ ছড়রা গুলি বিদ্ধ হলে সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি গ্রাম। ঘটনার পর তার বাবার কাছে ফোন আসে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তখন তার বাবা হাসপাতালে গিয়ে দেখতে পায় পিঠে, হাতে, বুকে, মাথাসহ প্রায় ২শ’ স্থানে ছড়রা গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে সিফাত। এসময় চিকিৎসক তার বাবাকে পেয়ে ২০ জুলাই রোগীর ছাড়পত্র তার হাতে ধরিয়ে দিয়ে বলেন, আপনার ছেলেকে নিয়ে যান, তা না হলে ছাত্রলীগের নেতারা এসে আবারো হামলা করতে পারে। নিরুপায় হয়ে সিফাতের বাবা তাকে বাড়িতে নিয়ে আসে এবং স্থানীয়ভাবে চিকিৎসা করে। তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে গত ১১ আগস্ট সিফাতকে গাইবান্ধা সদর হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। এই হাসপাতালে চিকিৎসা নেই, তাকে আবারো রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর জন্য ছাড়পত্র দেয়। রংপুর হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসা দিতে ব্যর্থ হলে সিফাতকে ১৩ আগস্ট ছাড়পত্র প্রাদান করলে তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়। সেখনে উন্নত চিকিৎসা না পেয়ে আবারো সিফাতের বাবা নজরুল ইসলাম তাকে নিজ বাড়িতে নিয়ে আসে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে আর্থিক সহায়তার প্রয়োজন।
সিফাত এখন বাড়িতে কাতরাচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কারিগরি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র সে। এলাকার অনেকে সিফাতকে দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তার বাবা মাদরাসার একজন সহকারী শিক্ষক। অভাব অটনে তার সংসার চলে। এ মুহূর্তে সিফাতের বিদেশে উন্নতমানের চিকিৎসা করা না হলে তার জীবন সংকটের মুখে পরতে হবে। তার চিকিৎসার ব্যয়ভার সরকারকে গ্রহণ করার জন্য তার পরিবার এবং এলাকাবাসীরা জোর দাবি জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories