রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জাকিরের বিদায়ে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার

লক্ষ্য মাত্র ১৮৫ রানের। ছোট লক্ষ্য তাড়ায় হাত খুলে খেলছিল বাংলাদেশ। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া আগ পর্যন্ত ৭ ওভার ব্যাট করে ৪২ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। জয়ের জন্য আর দরকার ছিল ১৪৩ রান।
আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নেমে ৫ ওভার টিকেছিল গতকালের ওপেনিং জুটি। রান যোগ করেছে ১৬। এরপর ১২তম ওভারে মীর হামজার বলে বোল্ড হয়ে যান জাকির। ৩৯ বলে ৪০ রান করেন বাঁহাতি ব্যাটার। এতে ৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫৮ রান। সাদমান ১৬ রান আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ০ রানে।
সহজ লক্ষ্য পাওয়ায় আসল কাজটি করে দিয়েছেন বাংলাদেশের বোলাররাই। আরও নির্দিষ্ট করতে বলতে গেলে সেটি হবে পেসাররা। তিন পেসারই তুলে নিয়েছেন পাকিস্তানের ১০ উইকেট। এই প্রথম সবগুলো উইকেট শিকারের কৃতিত্ব দেখালো বাংলাদেশের পেসাররা।
হাসান মাহমুদ ও নাহিদ রানার তাণ্ডবে গতকাল দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার পূর্ণ করেন হাসান। আর ৪ উইকেট নেন দ্রুতগতির পেসার নাহিদ। বাকি এক উইকেট যায় তাসকিন আহমেদের পকেটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories