শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফর্মে ফিরলেন এমবাপ্পে, জয় পেল রিয়াল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই তাকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে শুরুর কয়েক ম্যাচে সেটা মেটাতে পারেননি ফরাসি তারকা। অবশেষে জ্বলে উঠলেন এমবাপ্পে। সেই সঙ্গে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর জ্বলে উঠলো রিয়ালও। লিগ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছে তারা।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল বেটিস। প্রথম ১০ মিনিটে তিন দফায় তাদের রক্ষণে ভীতি ছড়ায় বেটিস। তবে গোল পায়নি।। রিয়াল প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ২০তম মিনিটে। রদ্রিগোর কর্নারে এডার মিলিতাওয়ের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক রুই সিলভা।
চার মিনিট পর এমবাপ্পে আক্রমণ করেন। ফেদেরিকো ভালভার্দের পাস বক্সে পেয়ে কোনাকুনি শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্রান্স তারকা। বিরতির আগে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নিজেদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করে যেতে থাকে রিয়াল। ৫০তম মিনিটে ভিনিসিউসের শটে বল বেটিসের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন এমবাপ্পে।
অবশেষে ৬৭তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে। বাঁ দিকে প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে রদ্রিগো বক্সের বাইরে খুঁজে নেন ভালভার্দেকে। উরুগুয়ের এই ফুটবলারের ব্যাকহিল ফ্লিক পেয়ে ক্ষিপ্রতায় ভেতরে ঢুকে বাকি কাজটা অনায়াসে সারেন এমবাপ্পে।
গোল পেয়ে উজ্জিবীত হয়ে ওঠে রিয়াল। ৭৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিউসকে বেটিস গোলরক্ষক ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন ফরাসি তারকা।
এই জয়ে ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। একমাত্র দল হিসেবে আসরে প্রথম চার ম্যাচ জয়ী বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories