শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাফিনিয়ার হ্যাটট্রিকে ভায়াদোলিদকে গোলের মালা পরাল বার্সা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার

টানা তিন জয়ে লিগে উড়ন্ত সূচনা পেয়েছিল বার্সেলোনা। চতুর্থ ম্যাচেও কাতালান ক্লাবটি তুলে নিল জয়। এবার আরও বড় ব্যবধানে, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। শনিবার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে গোলের মালা পরিয়েছে বার্সা।
জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
ঘরের মাঠ লুইস কম্পানিয়াসে এদিন ভায়াদোলিদকে শুরু থেকেই কোনো পাত্তা দেয়নি বার্সা। দর্শকদের উপহার দেয় নান্দনিক ফুটবল। বল পায়ে আধিপত্য রেখে একের পর এক আক্রমণে অতিথিদের ব্যতিব্যস্ত করে রাখেন রাফিনিয়া-ইয়ামালরা।
বার্সেলোনার হয়ে ২০তম মিনিটে গোলের খাতা খোলেন রাফিনিয়া। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল পায় বার্সা। ২৪তম মিনিটে রবার্ট লেভানডভস্কি এবং প্রথমার্ধের যোগ করা সময়ে জুলস কুন্দে ব্যবধান করেন ৩-০।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রেখে গোলের পর গোল আদায় করে বার্সা। ৬৪তম এবং ৭২তম মিনিটে আরও দুইবার স্কোরশিটে নাম তুলে হ্যাটট্রিক তুলে নেন রাফিনিয়া। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটাই প্রথম হ্যাটট্রিক এই উইঙ্গারের। এরপর ৮২তম মিনিটে দানি ওলমো এবং ৮৫তম মিনিটে ফেরান তোরেস ভায়াদোলিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
২০১৬ সালে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে লিগে ৮-০ গোলে জিতেছিল বার্সেলোনা। সেই জয়ের পর লিগে এটিই বার্সার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এদিকে, ২০১৭-১৮ মৌসুমে এর্নেস্তো ভালবের্দের পর প্রথম কোনো বার্সা ম্যানেজার হিসেবে লিগে প্রথম চার ম্যাচের চারটিতেই জয়ের মুখ দেখলেন হান্সি ফ্লিক।
দারুণ এ জয়ে লিগের শীর্ষস্থানও পোক্ত করলো বার্সেলোনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট দলটির ঝুলিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories