সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :

নারকেলি কচু দিয়ে ভাগনা মাছের ঝাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার

কচু একটি জনপ্রিয় সবজি। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ঝিঙে কচু, চিংড়ি কচু, ডাঁটা কচু, কাল কচু, বেগুনি কচু ইত্যাদি।
এ ছাড়াও কচুতে আছে নানারকম ভিটামিন, যা অন্ত:সত্ত্বা মা ও শিশুর জন্য দারুণ উপকারী। এর মধ্যে আছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই। রক্তের কোলেস্টেরল কমাতেও কচু বিশেষ ভূমিকা পালন করে।
রইলো নারকেলি কচুর একটা মজাদার রেসিপি।
উপকরণ : নারকেলি কচু ৫০০ গ্রাম, ভাগনা মাছ ৬ টুকরো, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ১ চা–চামচ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরাগুঁড়া এবং চিনি ১ চা–চামচ করে, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫ থেকে ৬টি।
প্রণালি : নারকেলি কচুর খোসা ফেলে লম্বা করে কেটে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় মাছ দিয়ে অল্প সময় রান্না করে মাছ উঠিয়ে নিন। তারপর সেদ্ধ করা নারকেলি কচু ও পরিমাণমতো ঝোলের পানি দিয়ে ঢাকনাসহ রান্না করুন। এরপর কষানো মাছ, কাঁচামরিচ ফালি ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে লবণ দেখে নামিয়ে নিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories