রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১০৯ বার

শেষ কার্যদিবসের শুরুতে শেয়ারবাজারে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্ট বেড়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৮৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির। আর ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দুই বাজারেই লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৩৪ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২১৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories