কলকাতার আরজি কর হাসপাতালে চিকিত্সক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা রাজ্য তথা ভারতজুড়ে আলোড়নের মধ্যেই আবারও ঘটল ধর্ষণের পর হত্যার ঘটনা। এবার নৃশংসতার বলি ৩৩ বছর বয়সী এক নার্স।
উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে উত্তরপ্রদেশ সীমান্তের কাছে নিজের বাড়িতে ফেরার সময় এক নার্সকে ধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ জুলাই সন্ধ্যায় ওই নার্স হাসপাতাল থেকে বের হয়েছিলেন এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একটি অটোরিকশা নিয়ে বাসার দিকে ফিরছেন। কিন্তু তিনি নিজের বাসায় আর ফিরতে পারেননি। ভাড়া করা ওই বসায় তার ১১ বছরের মেয়ের সঙ্গে বাসবাস করতেন।
এ ঘটনার পরদিন তার বোন নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
অবশেষে আট দিন পর গত ৮ আগস্ট উত্তরপ্রদেশে তার বাসা থেকে দূরে একটি খালি প্লটে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তদের খোঁজে দল গঠন করে। একপর্যায়ে ওই নার্সের চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করে ধর্মেন্দ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দিনমজুর ধর্মেন্দ্র উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা।
বুধবার তাকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply