বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

রুবেলের পরিচালনায় ভুলটা আমারই ছিল নাটকে শুভ খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৯০ বার

দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে অভিনয়ে ফিরলেন শুভ খান। যদিও করোনার আগে প্রায় সময় ছোট ছোট কাজে দেখা গেছে তাকে। গণমাধ্যমকর্মী হওয়ায় ব্যস্ততা বেশি থাকায় সেভাবে অভিনয় দেখা যায়নি তাকে। তবে এখন থেকে নিয়েমিত অভিনয় করার কথা জানালেন শুভ খান।
সম্প্রতি ভুলটা আমারই ছিল’ শিরোনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন। এই গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম। নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন, দারুন একটি গল্প যেখানে প্রেম-বিয়ে-ভালোবাসা বিচ্ছেদ সব কিছু আছে এক কথায় অসাধারণ গল্প। গল্পটি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। তিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। নাটকটি পরিচলনা করেছেন এসএম রুবেল রানা তিনিও এর আগে একাধিক নাটক নির্মাণ করেছেন। নাটকটি প্রযোজনা করেছেন শাহীনুর আলম।
নাটকের বিষয় কথা হয় তাসনোভা নিঝুমের সাথে তিনি বলেন, বিয়ে দম্পতি জীবন ভালোবাসা ভুলবোঝা বুঝি সব কিছু আছে এই গল্পে। উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শেষে হয়েছে। আশা করি এই নাটকটিতে ভিন্ন ধরণের মেসেজ আছে দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন, জিধান সরকার, আনোয়ার শাই। সহকারি পরিচালক ছিলেন মুন্না খান, চিত্র গ্রাহক এআর খোকন, মেকাপ আল-ইমরান, লাইটে জহির। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে এই নাটকটি শীঘ্রই বেসরকারি কোন এক টিভি চ্যানেলে প্রচার হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories