শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট জনর্দূভোগ চরমে

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১১২ বার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে। ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে সাড়ে ২/৩ ঘণ্টা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী স্টেশন রোড ১২ কিলোমিটার পথ। এ সামান্য পথটুকু যেতে সময় লাগে ২০/২৫ মিনিট। কিন্তু সকাল থেকে গাড়িতেই ২ ঘণ্টা ধরে বসে আছি বলে জানালেন এক ভূক্তভোগী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুন) ভোর রাতে ধৌউর ব্রিজ এলাকায় ১৪ চাকার একটি ট্রলি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানীর এয়ারপোর্ট রোড, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোডেও যানজট লেগেছে।এছাড়া ঢাকা ময়মনসিংহ রোডে উন্নয়ণ কাজ চলছে ফলে এমনটা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের পানি জমে গিয়ে এবং পানি নিষ্কাশন না হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিকের পুলিশ সদস্যরা কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories