বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

শিল্পী সংঘের নীরবতা, পদত্যাগ করলেন মমদেশব্যাপী চলমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার

আন্দোলন ঘিরে পুরো দেশ যখন উত্তাল তখন এর রেশ পড়েছে বিনোদন জগতেও। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে এই আন্দোলনে সরব রয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
যদিও ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বর্তমান ইস্যুতে নীরব অবস্থানে রয়েছে। এ কারণে কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী।
বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য জাকিয়া বারী মম। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে কমিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান।
এক ফেসবুক পোস্টে দিয়ে তিনি লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।
এই পোস্টে মম আশাবাদ ব্যক্ত করেছেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাবে সবাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories