রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

অভিনয় ছাড়ছেন তাপসী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার

অনেকটা চুপিসারে প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। শনিবার বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।
তাপসীর স্বামী বর্তমানে ভারতীয় ব্যাডমিন্টন দলের মিক্সড ডাবলসের প্রশিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। চলতি বছর অলিম্পিকে গুরু দায়িত্ব রয়েছে অভিনেত্রীর স্বামীর কাঁধে।
এই মুহূর্তে তারা প্যারিসেই রয়েছেন। সেখানেই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ভিডিও ভাগ করে নিয়েছেন তাপসী। এবার জানালেন, অলিম্পিকের পর্ব মিটলে আর দেশে আর ফিরবেন না। বরং ডেনমার্কে বাড়ি কিনছেন, সেখানেই থাকবেন। তবে কি অভিনয় ছাড়ছেন তাপসী?
তাপসীর স্বামী ম্যাথিয়াস ডেনমার্কের নাগরিক। বিয়ের পর স্বামীর দেশেই নতুন বাড়ি কিনেছেন। সেখানেই সংসার পাতবেন। খুব শীঘ্রই সেই বাড়িতে গৃহ প্রবেশ করবেন তাঁরা।
বিষয়টি সামনে আসায় অনুরাগীদের প্রশ্ন, তবে কি পাকাপাকিভাবে অভিনয় ছাড়ছেন তাপসী?
যদিও এক সাক্ষাৎকারে তাপসী বলেন, আসলে আমাদের দু’জনের পেশাটা এমন, ওঁর খেলাধূলার জগৎ, আমি অভিনেত্রী, কখনই এক জায়গায় বেশিদিন থাকতে পারি না। গ্রীষ্মে, বর্ষায় মুম্বইয়ে শুটিং করাটাও খুব কষ্টকর সেই কারণে এই বাড়ি কেনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories