শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১৫ বার

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং ভ্যান চালক আহত হন।
এ দুর্ঘটনায় আবু কাসেম মন্নু সরদার (৬০) নামের এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ভ্যান চালক বাবুল (২৯) গুরুতর আহত হয়েছে। জানা গেছে,, মঙ্গলবার রাতে শ্রীপুরের গোয়ালপাড়া মোঃ রেজাউল বিশ্বাসের দোকানের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত আবু কাসেম মন্নু সরদার জোকা গ্রামের
মৃত হাসেম আলীর পুত্র। আহত ভ্যান চালক বাবুল
পার্শ্ববর্তী শৈলকূপা উপজেলার বগুড়া গ্রামে কেসমত আলীর পুত্র। ঘটনার সময় মঙ্গলবার রাতে বাবুলের ভ্যানে আবু কাসেম মন্নু সরদার বাড়ি জোকা গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। এক পর্যায়ে গোয়ালপাড়া গ্রামের মোঃ রেজাউল বিশ্বাস এর দোকানের কাছে পৌঁছালে রাস্তার পাশে রাখা কাচা বাটের গাদার সঙ্গে ধাক্কা লেগে দ্রুতগতির ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়। সবাইকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আবু কাসেম সরদার মৃত্যুবরণ করেন। আহত বাবুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এক বৃদ্ধ নিহতের ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories