সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

৫ ম্যাচ পর সুযোগ পেয়ে শূন্য রানে আউট হৃদয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০৭ বার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পাঁচ ম্যাচ পর খেলতে নেমে শূন্য রানে ফিরলেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমে রানের খাতাই খুলতে পারেননি ডাম্বুলা সিক্সার্সের হৃদয়। তবে এ ম্যাচে ২৮ রানে জয় পায় ডাম্বুলা।
কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৩ রানে অলআউট হয় ডাম্বুলা সিক্সার্স। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবি। পাঁচ নম্বরে নেমে ৩ বল খেলে শূন্যতে ফিরেন হৃদয়। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করে মাত্র ১ রান করেছিলেন হৃদয়।
১২৪ রানের সহজ টার্গেট স্পর্শ করতে পারেনি কলম্বো স্ট্রাইকার্স। ১৮ দশমিক ১ ওভারে ৯৫ রানে অলআউট হয় কলম্বো। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা।
৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে ডাম্বুলার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories