সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১২ বার

আর্জেন্টিনার কাছে হারের পর আরেকটি দুঃসংবাদ শুনেছে কলম্বিয়া ফুটবল। কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে আটক করেছে মায়ামি পুলিশ।
মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন একটি বার্তা সংস্থাকে জানায়, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে।
দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ম্যাচ শুরু করতে দেরি হওয়ায় বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন।
আটক হলেও জামিনে মুক্তি পেতে পারেন হেসুরুন। তবে এর জন্য তাকে ২ হাজার ডলার এবং তার ছেলে রামন জামিল হেসুরুনকে দিতে হবে ১ হাজার ডলার।
এ ছাড়া ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া। মাঠের ভেতর দর্শকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ঝামেলা বাঁধে। বিশৃঙ্খল জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় মাঠের কর্মকর্তা-কর্মচারীদের। পরে ১ ঘণ্টা ২০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories