সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

আর্জেন্টিনার কোপা জয়ে উচ্ছ্বসিত মেহজাবীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৭ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।
বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও।
এদিকে কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা।
মেহজাবিন চৌধুরীকে আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা গেল। এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল শেয়ার করেছে। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনা টিমের জয় উদযাপন।’
এ সময় যুক্তরাষ্ট্রের খোলা আকাশের নিচে ধূসর কালারের টি-শার্ট গায়ে মিষ্টি হাসিতে অনুরাগীদের মাঝে ধরা দেন। আর্জেন্টিনার জয়ে বেশ খুশিতে হয়েছে এ অভিনেত্রী।
ভক্ত-অনুরাগীদের অনেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন। মিনহাজ নামে এক ভক্ত লিখেছেন, ‘জীবনে বহুকিছু আমাকে হতাশ করেছে। কিন্তু, এই টিমটা কখনো আমাকে হতাশ করেনি। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।’
মহিবুল শাকিব নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন প্রিয় টিম আর্জেন্টিনা, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। মেহু আপনি আমার পছন্দের অভিনেত্রী আর আর্জেন্টিনা সার্পোট করেন এজন্য আরও ভালো লাগে।’ অনেকে মজা করে কমেন্ট করেছেন যে, ‘দল বলে কিছু নেই যে দল ফাইনালে উঠবে সেই দলকে সাপোর্ট দিতে মেহেরাজাবীন উপস্থিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories