রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দি মারিয়ার আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৮ বার

পেশাদার খেলোয়াড়দের কখনো না কখনো এসে থামতে হয়। যত দীর্ঘ ক্যারিয়ার হোক না কেন, শেষ বেলায় এসে স্বাভাবিকভাবে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তেমনি আন্তর্জাতিক ফুটবলে শেষের কাছাকাছি এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আনহেল দি মারিয়া।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন দি মারিয়া। ২০০৮ থেকে শুরু করে গুনে গুনে ১৬ বছর পার করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি মেজর শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ফাইনালের আগে দীর্ঘদিনের সতীর্থ মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন দি মারিয়া। ক্যাপশনে দি মারিয়া লিখেছেন, যা চেয়েছি, জীবন আমাকে সেগুলোর চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে।
১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর একটা দীর্ঘ সময় আর্জেন্টিনা কোনো মেজর শিরোপা জিততে পারেনি। সেই খরা ২৮ বছর পর আকাশি-নীলরা কাটিয়েছে দি মারিয়ার সুবাদে। মারাকানায় ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোল করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে বাকি দুই শিরোপা জিতেছেন দেড় বছর ব্যবধানে। ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান দি মারিয়া। তিনটি শিরোপাতেই দি মারিয়া সঙ্গী হিসেবে পেয়েছেন মেসিকে।
আর্জেন্টিনার ফাইনাল মানে দি মারিয়ার গোল—২০০৮ সাল থেকে তা চলে আসছে। ২০০৮ অলিম্পিকে আলবিসেলেস্তেদের জয়সূচক গোল করেন তিনি। ২০২১ কোপা আমেরিকার মতো ২০২২ ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছেন। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে তিনি ও মেসি দারুণ অবদান রেখেছেন। লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দি মারিয়া করেন এক গোল এবং জোড়া গোল করেন মেসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories