মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

বিদায়ী টেস্টে অ্যান্ডারসনের বিরল রেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮০ বার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলছে ইংল্যান্ড। দুই দলের প্রথম ম্যাচটি চলমান আছে লর্ডসে, ইতোমধ্যেই শেষ হয়েছে তিন দিনের খেলা। প্রথম ইনিংসে অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসনের ৭ উইকেটের পর ব্যাটারদের সাবলীল ব্যাটিংয়ের সুবাদে ম্যাচে এগিয়ে আছে ইংলিশরাই। এদিকে এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন জেমস অ্যান্ডারসন, শেষবারের মতো সাদা পোশাকে খেলতে নেমে বিরল এক রেকর্ডও গড়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক তো আগেই গড়েছেন অ্যান্ডারসন। এবার একমাত্র পেসার হিসেবে আরও এক রেকর্ড গড়দছেন ইংলিশ এই পেসার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় ৩১তম ওভারে জেসন হোল্ডারকে করা অ্যান্ডারসনের ডেলিভারিটি সাদা পোশাকে আত্র করা ৪০ হাজারতম।
ক্রিকেটের প্রাচীনতম এই সংস্করণে চতুর্থ বোলার হিসেবে ৪০ হাজার বল করার দারুণ এই রেকর্ড ছুঁয়েছেন অ্যান্ডারসন। একই সঙ্গে টেস্টে একমাত্র পেসার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি। ৪০ হাজারের বেশি ডেলিভারি করা ক্রিকেটারদের তালিকায় সবার উপরে আছেন মুত্তিয়া মুরালিধরন, এরপর দুইয়ে এবং তিনে আছেন যথাক্রমে অনিল কুম্বলে ও শেন ওয়ার্ন।
এদিকে টেস্ট ক্রিকেটে নিজের ৪০ হাজারতম ডেলিভারির মাইলফলক ছোঁয়ার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ হাজারতম বল করার রেকর্ডও ছুয়েছেন অ্যান্ডারসন। একমাত্র পেসার হিসেবেই এমন রেকর্ড করেছেন তিনি। এখানেও তাঁর আগের তিন জনই স্পিনার, এক, দুই এবং তিনে আছেন যথাক্রমে মুরালিধরন, কুম্বলে ও ওয়ার্ন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories