মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকায় ভারী বৃষ্টি, রাস্তায় পানি জমে ভোগান্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮১ বার

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি ঝরছে। সকাল ৬টা থেকে বৃষ্টি নামে। বৃষ্টির পানিতে ইতোমধ্যে বেশিরভাগ এলাকার রাস্তায় পানি জমে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাস্তাঘাটে মানুষকম। বেশিরভাগ সড়কও ফাঁকা। আজ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রয়েছে। তাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এ পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।
এদিকে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর থেকে দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে প্রচুর মেঘ। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় মেঘ বাধা পেয়ে বৃষ্টি বেড়েছে।
এদিকে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories