মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

অবসরের আভাস দিলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৮ বার

দাপুটে পারফর্ম্যান্সে টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আসরজুড়েই দুর্দান্ত খেলা লিওনলে স্কালোনির শিষ্যরা কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আলবিসেলেস্তেদের ফাইনালে তোলার ম্যাচে প্রথমে গোল করেছেন জুলিয়ান আলভারেজ। এরপর এবারের আসরে নিজের প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। দারুণ এক জয়ের পর ফুটবল জাদুকর আভাস দিয়েছেন বিদায়ের।
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নিজের ক্যারিয়ারের অপূর্ণতা ঘুচিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন তাই উপভোগ করছেন ফুটবল জাদুকর। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আবারও ফাইনালে ওঠা এবং প্রতিদ্বন্দ্বিতা করে আবারও চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি…এগুলো শেষ লড়াই এবং আমি এসব সর্বোচ্চ উপভোগ করছি।’
কোপা আমেরিকাইয় এবারই শেষবারের মত খেলছেন- সে কথা বলাই যায়। একই সঙ্গে আনহেল ডি মারিয়ারও এটিই শেষ। মেসি নিজেও স্মরণ করিয়ে দিয়েছেন একই কথা। তিনি বলেন, ‘উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওতার (নিকোলাস ওতামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।
এদিকে গতবারের মতই এবারও আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতবে সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন ফুটবল জাদুকর। তিনি বলেন, আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো অভিযাত্রা অনেক কঠিন ছিল। আসুন সময়টা উপভোগ করি, সামনে আরেকটি ফাইনাল। সৃষ্টিকর্তা চাইলে গতবারের (চ্যাম্পিয়ন) মতোই হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories