সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয় নিয়ে যা জানাল সুপার কম্পিউটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮১ বার

কার্যত আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষা। আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা। চলমান কোপা আমেরিকায় ফেবারিটের তকমা নিয়ে শুরু করা আর্জেন্টাইনরা এখনও অপরাজিত। এরই মাঝে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণীতে জানিয়েছে, ব্রাজিলের বিদায়ে লিওনেল স্কালোনির শিষ্যদের কোপা জয়ের সম্ভাবনা বেড়েছে।
আসরের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল অপ্টার সুপার কম্পিউটার। কোয়ার্টারে ব্রাজিলের বিদায়ের পর সেই সম্ভাবনা আরও বেড়েছে। আগের তুলনায় মেসিদের সম্ভাবনা ২১ শতাংশ বেড়েছে ।
মূলত অতীত ইতিহাস, পরিসংখ্যান ও পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করে থাকে অপ্টা। টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটি। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ৮৯ দশমিক ৮, সেমিফাইনাল ৬৭ দশমিক ২, ফাইনাল খেলার সম্ভাবনা ৫০ দশমিক ৫ শতাংশ ছিল। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩০ দশমিক ৮ শতাংশ ছিল।
বুধবার (১০ জুলাই) সেমিতে মেসিদের প্রতিপক্ষ কানাডা। এ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের জোরালো সম্ভাবনা দেখছে সুপার কম্পিউটার। প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬ দশমিক ৭ আর কানাডার ৯ দশমিক ৮ শতাংশ।
ফাইনাল আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। সুপার কম্পিউটার বলছে, কলম্বিয়াকে কাঁদিয়ে ফাইনাল খেলবে সুয়ারেজরা। তবে ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে যাবে। আর্জেন্টিনার কোপা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৮১ শতাংশে। অন্যদিকে উরুগুয়ের সম্ভাবনা কেবল ২৭ দশমিক ৬০ শতাংশ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories