শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

কুড়িগ্রাম চিলমারীতে পশুর হাটে উপচে পড়া মানুষের ভিড়

জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৫৫ বার

কুড়িগ্রামের চিলমারীতে লকডাউন উপেক্ষা করে জমজমাট পশুর হাট চলছে।হাটে উপচে পড়া মানুষের ভির থাকলেও সামাজিক দুরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক পরার কোনো বালাই নেই। এতে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও প্রশাসনের কোনো নজরদারী লক্ষ্য করা যায়নি।

সরেজমিন বুধবার দুপুরে জোড়গাছ বাজারে বসা পশুর হাট ও বিকেলে চিলমারী সরকারী কলেজ মাঠে বসা পশুর হাট ঘুরে দেখা গেছে, সেখানে গরু, ছাগল, মহিষ ও ভেড়া কেনাবেচা করতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় থাকলেও সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা এমনকি অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই।হাটে গরু বিক্রয় করতে আসা সাইদ হোসেন (৪০),জামাল উদ্দিন(৩৫),নুরুজামান(৩৯)সহ অনেক গরু বিক্রেতার মুখে মাস্ক না থাকলেও তারা বলেন,বিধি-নিষেধ থাকায় ক্রেতার সংখ্যা খুবই কম। তারা জনপ্রতি ২/৩টি করে গরু হাটে নিয়ে এসেছেন। গরু ক্রেতা থানাহাট মন্ডল পাড়া এলাকার মামুন অর রশিদ(৪৫), মাচাবান্দা এলাকার আবুল কালাম(৪৭) বলেন,হাটে প্রচুর গরু উঠলেও বিক্রেতারা চড়া দাম হাঁকছেন। হাটে সামাজিক দুরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক না থাকায় ক্রেতারা সংক্রমনের ভয়েও হাটেও আসছে কম। 

হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় ও সামাজিক দুরত্ব সর্ম্পকে জানতে চাওয়া হলে হাট ইজারাদার পক্ষ বিষয়টি এড়িয়ে যায়।তবে তারা বলেন,আমরা মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুবুর রহমান বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসাতে বলা হয়েছে।কোনো ইজারাদার যদি এর ব্যাতিক্রম ঘটায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories