মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

এক নজরে কোপার সেমির ফিক্সচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৭ বার

ব্রাজিলের বিদায় আর উরুগুয়ের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হলো কোপা আমেরিকার সেমিফাইনালের লাইন আপ। এ দিকে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের তিনটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকে।
লাস ভেগাসে রোববার সকালে সেলেসাওদের টাইব্রেকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। এর আগে ম্যাচটি গোলশূন্য ভাবে ড্র ছিল। কোপা আমেরিকার ৪৮তম আসর থেকে বিদায় নেয় ৯বারের চ্যাম্পিয়নরা।
এর আগে ভোরে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কলম্বিয়া। আর গত শুক্রবার এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েরা।
প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়বে প্রথমবারের মতো কোপা অংশ নিয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নেওয়া কানাডা। আর দ্বিতীয় সেমিফাইনালে লাতিন দুই দেশ কলম্বিয়া ও উরুগুয়ে।
কোপার সেমিফাইনালে সময়সূচি (বাংলাদেশ সময়)
তারিখ ম্যাচ সময় ভেন্যু
১০ জুলাই আর্জেন্টিনা-কানাডা সকাল ৬টা মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
১১ জুলাই উরুগুয়ে-কলম্বিয়া সকাল ৬টা ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম, নর্থ ক্যারোলিনা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories