রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

গ্রুপপর্বে হারানো সেই কানাডাকেই সেমিফাইনালে পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৬ বার

কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। কানাডা-ভেনেজুয়েলা কোপার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আক্ষরিক অর্থেই ছিল তেমন। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটি টাইব্রেকারে গেলে সেখানেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। কেউ কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছিল না। অবশেষে ৬ নাম্বার টাইব্রেকার শুটে আসে ফল। যেখানে ইব্রাহিম কোনের গোলে ৪-৩ গোলে জয় পায় কানাডা। ভেনেজুয়েলাকে বিদায় করে সেমিতে পা রাখে দলটি। যেখানে তাদের অপেক্ষায় আর্জেন্টিনা। যাদের বিপক্ষে গ্রুপপর্বেও ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।
এদিন অবশ্য ম্যাচের শুরুতে লিডটা পেয়ে গিয়েছিল কানাডায়। ম্যাচের ১৪ মিনিটের মাথায় জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল করতে দেয়নি ভেনেজুয়েলাকে। বেশ কয়েক দফা আক্রমণে এলেও ভেনেজুয়েলাকে প্রতিহত করে দেয় কানাডার রক্ষণভাগ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ভেনেজুয়েলা। তবে সেই আক্রমণ বেশ কয়েক দফা ব্যর্থ হওয়ার পর আলোর মুখ দেখে ৬৫ মিনিটে এসে। দলকে সমতায় ফেরান রনডন। সেই গোলের পর দু’দলই চেষ্টা চালিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে শেষ পর্যন্ত কেউই আর জালের দেখা পায়নি। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।
যেখানে দু’দলই প্রথম শটে গোল পেলেও মিস করে পরের শট। ফের ফের গোল করে পরের শট মিস করে দু’দল। অর্থাৎ দু’দলই এগোচ্ছিল সমান তাকে। ফের একাই অবস্থা। এভাবে পঞ্চম শটটি হয়ে যায়। তবে তখন দু’দলের ফলই সমান ৩-৩। এই অবস্থায় পরের শটটি যেই মিস করবে সেই বাদ। আর গোল করলেই নিশ্চিত অন্য দলের জয়। এমন অবস্থায় ষষ্ঠ শট মিস করে ভেনেজুয়েলা। সেই সুযোগ নিয়ে গোল করে দলকে জয় এনে দেন কোনে। নিশ্চিত হয় কানাডার সেমিফাইনাল।
১০ জুলাই সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি হবে সকাল ৬ টায়। অবশ্য গ্রুপপর্বের মুখোমুখি হয়ে ছিল দু’দল। যেখানে কানাডাকে হারতে হয়েছিল ২-০ গোলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories