মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

শেষ ম্যাচ কি খেলে ফেলেছেন রোনালদো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৫ বার

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হয়ে গেছে ৩৯। জাতীয় দলের হয়ে কবে ক্যারিয়ার শেষ করবেন সেটা না জানালেও এটাই যে, শেষ ইউরো সেটা নিশ্চিত করেছেন। তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে পর্তুগালের বিদায়ের পর এখানেই তার শেষ দেখছেন অনেকে। আসলেই কি তাই? পর্তুগাল কোচ রবের্তো মার্টিনেজ অবশ্য তেমনটা বললেন না! তার মতে, এই বিষয়ে কথা বলা মানে সেটা আগেভাগে মন্তব্য করে ফেলা।
নির্ধারিত সময়ে গোলশূন্য স্কোর লাইন থাকার পর অতিরিক্ত সময়ে গোলের সুবর্ণ সুযোগ মিস করেছেন রোনালদো। কিন্তু শুটআউটে জাল কাঁপাতে পেরেছেন। তার পরেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর স্বাভাবিকভাবেই পর্তুগিজ যুবরাজের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে। রোনালদো জাতীয় দলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা এমন প্রশ্নে পর্তুগাল কোচ বলেছেন, ‘এখনই বলাটা বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ এখনো ব্যক্তিগত পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুক্রবার পর্তুগালের হয়ে ২১২তম ম্যাচ খেলেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তার ১৩০ গোল আন্তর্জাতিক ফুটবলে এখনো সর্বোচ্চ। দুইয়ে থাকা লিওনেল মেসিও অনেক দূরে! তার গোল ১০৮টি। কিন্তু চলতি ইউরোয় রোনালদো সেই সোনালি দিনগুলোর মতো ঝলক দেখাতে পারেননি। শুটআউট ছাড়া কোনো গোলই পাননি। পুরো ক্যারিয়ারে এবারই প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories