রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০০ বার

মাগুরায় নৃশংসভাবে খুন হওয়া এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্র হত্যাকাণ্ডে জড়িত তার বন্ধু আমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আমানের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় নিহত তীর্থের ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেল জেলা সদরের কাশিনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার মোবাশ্বের হোসেন বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা প্রথমে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে নিহত তীর্থের বন্ধু আমানকে গ্রেপ্তার করি। পরে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাই। একই সাথে তার স্বীকারোক্তি অনুযায়ী মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে আমানের খালার বাড়ির একটি রান্না ঘর থেকে তীর্থের মোটরসাইকেলটি উদ্ধার হয়।
তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয় এখনো তদন্তস্বাপেক্ষ। হত্যাকাণ্ডটি কতজনের মাধ্যমে ঘটেছে কিংবা কী কারণে ঘটেছে সে বিষয়টি খুব দ্রুত জানানো হবে। ইতিমধ্যে শহরে বিভিন্ন এলাকায় মাগুরা পুলিশ সুপারের তত্বাবধানে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বেশ কিছু তথ্য পুলিশ নিশ্চিত হয়েছে।
প্রসঙ্গত,গত সোমবার রাতে শহরের পুরাতন বাজার এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধুর সঙ্গে বের হয় তীর্থ রুদ্র। তারপর থেকে সারা রাত তার খোঁজ মেলেনি। তীর্থ রুদ্রের বাবা নিমাই রুদ্র মৌখিক অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রুদ্রের অবস্থান বের করার চেষ্টা করে। পরদিন মঙ্গলবার সকালে শহরের দরি মাগুরা এলাকার একটি পুকুর পাড় থেকে তীর্থ রুদ্রের লাশ উদ্ধার হয়। তাকে দুর্বৃত্তরা গলা কেটে ও মুখে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখে গিয়েছিল। এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ সকালে তীর্থ রুদ্রের মরদেহ উদ্ধার করে। তীর্থ রুদ্র মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories