বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১১৯ বার

সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতে জেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম আলী (৫০) খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডের মৃত. নেছার কাগুজির ছেলে। তিনি গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বলে জানা গেছে।
গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম জানান, গতকাল রাতে কাশেম আলী তার স্ত্রীকে নিয়ে মাছের ঘেরে অবস্থান করছিলেন। এ সময় ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কাশেম আলীকে কুপিয়ে হত্যা করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের সংক্রান্ত বিরোধকে ঘিরে এ ঘটনা। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories