শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২৬

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার

দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৬ জন।
শুক্রবার সকালে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে পাঁববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজন ট্রাক ড্রাইভার, নাবিল পরিবহণের হেলপার। এছাড়া নিহত অপর দুইজন বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নাবিল পরিবহনের বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহতদের মধ্যে গুরুতর এক শিশুসহ দুইজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ চারজন নিহত এবং ২৬ জন আহত হন। হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories