রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

লংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৪২ বার

শেষ মুহূর্তে লংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পান তিনি। গত মৌসুমে শ্রীলংকার টি-টোয়েন্টি লিগ লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরিফুল। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ হয় এ বাঁহাতি পেসারের।
গতকাল আসা সুযোগে ইতিবাচক সাড়া দেন শরিফুল ইসলাম। আজ দলের সঙ্গে যোগ দিতে শ্রীলংকা যাওয়ার কথা রয়েছে তার। ১ জুলাই শুরু হওয়া এলপিএল চলবে ২১ জুলাই পর্যন্ত। এলপিএলে শরিফুলের দল ক্যান্ডি এর মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে।
এর আগে এবারের এলপিএলে খেলতে গেছেন তিন বাংলাদেশিতাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। মোস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, অন্যদিকে তাসকিন খেলছেন কলম্বো স্ট্রাইকার্সে।
জুলাই মাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের অনেক ক্রিকেটার ব্যস্ত থাকবেন। গতকাল এমএলসি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন সাকিব। তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ৫ জুলাই শুরু হচ্ছে এমএলসি। এটি শেষ হবে ২৯ জুলাই।
শরিফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এ টি-টোয়েন্টি লিগে। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলবেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ২৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories