মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৪ বার

চলমান কোপা আমেরিকার ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। দুই গ্রুপ থেকে চারটি দল টিকিট কেটেছে কোয়ার্টার ফাইনালের। গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করে বর্তমান চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের সঙ্গী কানাডা। ‘বি’ থেকে কোয়ার্টার নিশ্চিত করেছে ভেনিজুয়েলা ও ইকুয়েডর।
এই চার দলই কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন বা কনমেবলের নিয়ম অনুযায়ী গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন এবং ‘বি’ রানার্সআপ মুখোমুখি হবে নকআউট ম্যাচে। গ্রুপ ‘এ’ রার্নাসআপ এবং ‘বি’ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে দ্বিতীয় নকআউট ম্যাচে।
সেই হিসেব অনুযায়ী চলমান কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ‘এ’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘বি’ রানার্সআপ ইকুয়েডরের। আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচটি।
এছাড়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডা ও ভেনিজুয়েলা। ৬ জুলাই একই সময় আর্লিংটনে মুখোমুখি হবে দুই দল। এই দুই ম্যাচের জয়ী দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
আর্জেন্টিনা ও ইকুয়েডর এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে আলবিসেলেস্তেদের জয়ের সংখ্যা নয়টিতে। বিপরীতে ইকুয়েডর জিতেছে কেবল তিনটি ম্যাচ। বাকি পাঁচ ম্যাড ড্র। কোপা আমেরিকায় দুই দলের একবারের সাক্ষাতে আর্জেন্টিনাই জয় পায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories