রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৩ বার

জুড বেলিংহামের অবিশ্বাস্য গোল। ইংল্যান্ডের আরও একটি প্রত্যাবর্তনের গল্প। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া হলো না স্লোভাকিয়ার। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে থ্রি লায়ন্সরা।
জার্মানির ভেলটিন্স অ্যারেনায় স্লোভাকিয়ার বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে ইংল্যান্ড। শুরু থেকে বল দখল ও আক্রমণে প্রতিপক্ষের উপর ছড়ি ঘোড়ায় বেলিংহাম-হ্যারি কেনরা। তবে ২৫ মিনিটে স্রোতের বিপরিতে গোল হজম করে বসে দলটি।
গোল শোধে চেষ্টার কমতি রাখেনি ইংল্যান্ড, তবে প্রথমার্ধের বাকি সময়টা খুব ভালোভাবেই রক্ষণ সামলিয়েছে স্লোভাকিয়া।
দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই সমতায় ফেরে ইংল্যান্ড। তবে ফোডেনের গোলটি বাতিল হয় ভিএআরে।
স্লোভাকিয়ার ডিফেন্সে একের পর আক্রমণ চালিয়েও মিলছিলো না গোলের দেখা। যোগকরা সময়ে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। জটলা থেকে বল পেয়ে বাইসাইকেল শটে দলকে রক্ষা করেন জুড বেলিংহাম।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দলকে লিড এনে দেন হ্যারি কেইন। এই লিড ধরে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ইংল্যান্ডের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories