শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭৪ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারভেজ (৩৪) নামের এক যাত্রীকে প্রায় সোয়া কেজি সোনাসহ আটক করা হয়েছে।
রোববার বিমানবন্দরে তাকে আটক করা হয়। পারভেজের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তার বাবার নাম ইউনুস মিয়া।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, পারভেজ রোববার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় আসেন। হযরত শাহজালাল বিমানবন্দরে নামার পর তার গতিবিধি সন্দেহজনক মনে হয় কাস্টমস গোয়েন্দাদের কাছে। তারা তার লাগেজ তল্লাশি করেন। এরপর সেই লাগেজ থেকে ১ কেজি ২৩৮ গ্রাম সোনা জব্দ করেন তারা।
আরও জানা গেছে, জব্দকৃত সোনার মধ্যে ছিল ২৪টি বার, ২২টি চুড়ি, ২২টি আংটি ও ২২টি লকেট। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় পারভেজকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories