রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৮ বার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রিয়াদ শহরে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামের পল্লি চিকিৎসক খলিলুর রহমান চাঁনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রী সুইটি আক্তার।
তিনি বলেন, আমাদের একটু ভালো রাখার আশায় বিদেশ যান মোস্তাফিজুর। এখন তিনি লাশ হয়ে ফিরবেন। তিন ছেলে সন্তান নিয়ে আমি বিধবা হয়েছি। আমরা মরদেহ আনার জন্য সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি।
মোস্তাফিজুর রহমানের খালাতো ভাই মোখলেছুর রহমান বলেন, মোস্তাফিজুর জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ১৩ মাস আগে কাজের সন্ধানে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories