শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

হাতিরপুলে অফিস কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৫ বার

রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজার ৯ তলা ভবনের একটি কক্ষ থেকে সেজানুর রহমান আনাস (২৩) নামের নিখোঁজ এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সি আর দত্ত রোডের ওই ভবন থেকে বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম।
তিনি জানান, খবর পেয়ে নাহার প্লাজার ৯ তলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই যুবক ফ্যানের হুকের সঙ্গে স্টিলের তার দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।
তিনি আরও জানান, মৃত ওই যুবক ভবনের ৯ তলায় ঢাকা লিফট ইঞ্জিনিয়ারিং কোম্পানির অফিসে চাকরি করতেন। ঈদের আগে থেকেই এই অফিসটি বন্ধ ছিল।
আব্দুল মোনায়েম জানান, ওই অফিসের মালিকের সাথে কথা বলে জানতে পারি, ২৫ জুন থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে কোম্পানির মালিক পারভেজ বাবু অফিসে গিয়ে ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কির পর দরজা খুলে যায়। তখন ওই যুবককে অফিসের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চার দিন আগে আনাস অফিসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
আব্দুল মোনায়েম আরও জানান, সাত মাস আগে একই এলাকায় বিয়ে করেন আনাস। কিন্তু বাসা ছোট হওয়ায় স্ত্রীকে বাসায় তুলতে পারছিলেন না। এসব বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করেন তিনি। মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যান আনাস। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
মৃত আনাসের মামা জাহাঙ্গীর হোসেন জানান, আনাস শরীয়তপুরের গোসাইরহাট থানা এলাকার মো. জালাল মুন্সির ছেলে ছিল। যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়া দরবার শরীফ রোডে থাকতেন তিনি। আনাস ঢাকা লিফট ইঞ্জিনিয়ারিং কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকুরি করত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories