বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে —– এমপি আবুল কালাম আজাদ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৮৫ বার

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।
শুক্রবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ জাফরগঞ্জ ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবুল কালাম আজাদ বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন। এই সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অনেক গৌরবের এবং অহংকারের।
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, এ কে এম সফিকুল আলম কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, বাবু জীবন চন্দ্র দাস, সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম সরকার, মো. ইফতেখারুল ইসলাম তুষার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, জাফরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুল আলম।
সম্মেলনের শুরুতে উদ্বোধকের বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সারোয়ার হেসেন রাকিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, মো. ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. দিদারুল আলম ফয়েজ।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories