বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কাজু বাদাম দিয়ে খাসির ঝাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৮ বার

এই ঈদে খাসির মাংসের ভিন্ন স্বাদের কোনো রেসিপি খুঁজছেন? তবে চলুন এই ঈদে পরিবারের মানুষদের জন্য তৈরি করে ফেলুন কাজু বাদাম দিয়ে খাসির ঝাল।
উপকরণ
খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা ২ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, টকদই- আধা কাপ, গরম মসলা গুঁড়া ১ চা–চামচ, সয়াবিন তেল ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৮/১০ টা, কাজু বাদাম ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আস্ত এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে।
প্রণালি
মাংসের সঙ্গে সব উপকরণ মাখিয়ে রাখুন। পরে কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখুন অন্য বাটিতে। এবার বেরেস্তা ভেজে নেওয়া তেলে মেরিনেট করা মাংস দিয়ে ঢাকনা সহ রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর ঘি, বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে লবণ চেখে নিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল কাজু বাদাম দিয় খাসির ঝাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories