বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত গলিত লাশের অংশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১০০ বার

মাগুরা মহম্মদপুরের মধুমতি নদীর শেখ হাসিনা সেতুর দক্ষিণ পার্শে, থানা সংলগ্ন ঘাট থেকে অজ্ঞাত গলিত এক মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বৃহস্পতিবার সকালে এই মরাদেহের কোমর থেকে ২টি পায়ের গলিত অংশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল মধুমতি নদীতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয় টি পুলিশকে অবহিত করলে মহম্মদপুর থানা পুলিশের একটি টিম নদী পাড়ে গিয়ে লাশটি দেখতে পান।পরে মরাদেহের খবর পেয়ে মাগুরা থেকে সিআইডি টিম,ঝিনাইদহ থেকে পিবিআই টিম ও নড়াইল থেকে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন।পরে সকল বাহিনীর প্রচেষ্টায় মরদেটির সুরতহাল করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক ভাবে এই মরদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে এই মারদেহটি অন্তত একমাস পূর্বের। দুরের কোথাও থেকে ভেষে আসছে। মরদেহের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন (ক্রাইম) ঘটনাস্থলের ছুটে আসেন।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান,,মরদেহটির শুধু কোমরের নিচের অংশ গলিত অবস্থায় পাওয়া গিয়েছে দেহের উপরের অংশ একেবারে গলে খসে গিয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories