বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯২ বার

সন্দ্বীপ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৪৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম আনুষ্ঠিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার রাজস্ব ৪ কোটি ২ লক্ষ ৫০ হাজার সহ ৫৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছেরের সংশোধিত বাজেট ১২ কোটি ৮৬ লাখ ৭২হাজার ৩৯৮ টাকা ধরা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ২ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৪৯৮ টাকা আয় ধরা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেট ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৯শত ২৫ টাকা।
পৌরসভার সাধারণ তহবিল থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৭ লাখ টাকা,
পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন পিপিএম। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবদুল আলীম, পৌর প্যানেল চেয়ারম্যান সফিকুল মাওলা, ও আবু তাহের, কাউন্সিলর আলাউদ্দীন বাবলু, ওহেদুল আলম পারভেজ, দিদারুল আলম, ছাত্রলীগ নেতা ফয়সাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলায়েত হোসে বেলাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories