বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

উদয়ন এক্সপ্রেসে ধর্ষণের ঘটনায় আরও ১ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১১৪ বার

সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪ জন।
বৃহস্পতিবার সকালে রাসেল নামের এক আসামিকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রেলওয়ে থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তোভোগী নিজেই। ৪ জনই রেলওেয়েতে কাজ করা এস.এ. কর্পোরেশনের কর্মচারী। এরমধ্যে জামাল, শরীফ ও রাশেদুলকে বুধবারই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। তার যাবতীয় পরীক্ষা- নিরীক্ষা হওয়ার কথা রয়েছে আজ। এ ঘটনায় এসএ করপোরেশনের সাথে সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories