সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৮৪ বার

সকালেই খবর ছড়িয়ে পড়ে পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে হঠাৎ দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। তখনই গুঞ্জন ছিল কী হয়েছে এই তারকা ক্রিকেটারের পরিবারে ? এবার উত্তর মিলল। মুশফিকের বাবা মাহবুব হামিদ ও মা রহিম খাতুনের করোনা আক্রান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে খবর- বাবা-মার অসুস্থতার খবর শুনে বুধবারই জিম্বাবুয়ে থেকে দেশের পথ ধরেছেন মুশফিক। বাবা-মার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ভাবিয়ে তুলেছে জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তাদেরও বগুড়া থেকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হচ্ছে। 

বুধবার সকালেই জানা যায়-জিম্বাবুয়ে সফরের বাকি অংশ শেষ না করেই দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে বুধবারই তার ফেরার খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টি-টোয়েন্টির আগে ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না তাকে। বিসিবি সবাইকে এই মুহুর্তে মুশফিকুর রহিম ও তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান রাখতে অনুরোধ করেছে।

এই খবরের রেশ মিলিয়ে না যেতেই জানা গেল মুশফিকের বাবা-মা দু’জনই করোনা আক্রান্ত। নিজ শহর বগুড়াতেই ছিলেন তারা। সেখানেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। অবস্থার অবনতি হওয়াটা ভাবিয়ে তুলে মুশফিকুরকে।

অবশ্য একদিন আগেই জানা গিয়েছিল, জিম্বাবুয়ে থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলেই ফিরবেন মুশফিক। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে অজিদের কঠিন শর্তের কারণে টি-টোয়েন্টি সিরিজ না খেলে উপায় ছিল না তার। দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু এবার সেই শঙ্কা নিয়েও ফিরতে হলো তাকে। সবার আগে পরিবার, তারপরই তো ক্রিকেট। কিন্তু সন্দেহ নেই অজিদের বিপক্ষে অনেকটা অনিশ্চিতই হয়ে গেলেন মুশফিক!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories