বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরিজের মাঝপথে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৭৭ বার

জিম্বাবুয়ে সফরের বাকি অংশ শেষ না করেই দেশে ফিরে আসছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে আজই ঢাকা ফিরে আসছেন তিনি। মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মুশফিকুকে নিয়ে আলোচনা জিম্বাবুয়ে সফরের আগে থেকেই। একমাত্র ক্রিকেটার হিসেবে এই সফরের টি-টোয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সে আবদার মেনে তাকে ছুটিও দিয়েছিল বিসিবি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে চোটে পড়েন মুশফিক। ইনজুরির কারণে একমাত্র টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। পরে শঙ্কা উড়িয়ে মাঠে ফেরেন মুশফিক।

কথা ছিল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে ২১ জুলাই দেশে ফিরে আসবেন মুশফিক। খেলবেন না টি-টোয়েন্টি সিরিজ। তবে গতকাল (মঙ্গলবার) সংবাদমাধ্যমে খবর আসে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে অজিদের কঠিন শর্তের কারণে টি-টোয়েন্টি সিরিজ না খেলে উপায় নেই তার। দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। একদিন পর আজ বুধবার বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। টি-টোয়েন্টির আগে ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে নামিস্টার ডিপেন্ডডেবল খ্যাত এই ব্যাটসম্যানকে। পরিবারের কারণে সফরের মাঝপথে হুট করে আজই দেশের বিমান ধরছেন তিনি।বিসিবি সবাইকে এই মুহুর্তে মুশফিকুর রহিমও তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান রাখতে অনুরোধ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories