শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

ইসরোর সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮০ বার

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সঙ্গে যৌথভাবে বাংলাদেশ একটি ছোট স্যাটেলাইট তৈরি করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।
প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেশ ভালো করছে, তাদের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। তাদের সঙ্গে যৌথভাবে ছোট একটি স্যাটেলাইট তৈরি করব। যেখানে তারা (ভারত) প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে সেখানে ব্যবহার করব, যারা ইসরো ভিজিট করবে, তাদের বিজনেস উইংয়ের সঙ্গে কাজ করবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, ভারতের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করবো এবং সেটা একসঙ্গে লঞ্চ করবো। ওইটা হবে আর্থ অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট। যেটি ৫-৬ বছরের মেয়াদ থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories