বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৫ বার

মাগুরায় নোমানী ময়দানে রবিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোমানী ময়দানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুসহ দলীয় নেতৃবৃন্দ। পরে নোমানী ময়দান থেকে একটি র‍্যালি বের হয়। র‌্যালিতে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম, সোহেল পারভেজ দ্বীপ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুর রেজা কুটিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories