সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

মতিউরের অবৈধ সম্পদ অনুসন্ধানে টিম গঠন করেছে দুদক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮১ বার

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ জন্য দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচা অফিসে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে গত ৪ জুন তিন সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত নেয় কমিশন। কমিটির সদস্যরা ইতোমধ্যে কাজও শুরু করেছেন।
সচিব জানান, দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন– সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও উপসহকারী পরিচালক সাবিকুন নাহার।
এই কমিটিকে মতিউর রহমানের ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে রোববারই এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। একাদশ বিসিএসের (শুল্ক ও আবগারি) কর্মকর্তা মতিউর রহমান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। ওই পদ থেকেও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী জানিয়েছেন।
এর আগে মতিউর রহমানের ছেলে ইফাত মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories