শনিবার, ০২ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ফকিরাপুলে অফিসের দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৬৪ বার

রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনে অফিসের দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। নিহতরা হলেন ইমন ও ফরহাদ।
মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডে রুপায়ন তাজ ভবনের ষষ্ঠ তলায় একটি ডেভেলপার কোম্পানির অফিসের দরজা ভেঙে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তারা অফিসটির পিয়ন। ঈদের ছুটিতেও তারা অফিসে ছিলেন।
কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories