সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

৩ বিভাগে আরও দুদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭২ বার

এ বছর বন্যাপ্রবণ এলাকায় বৃষ্টি বেশি হচ্ছে। দেশের তিন বিভাগে বৃহস্পতিবার থেকে আগামী দুই দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আজ সকালে বলেন, যদিও ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব তেমনভাবে দেখা যাচ্ছে না; তবে আজ বিকেলের পর বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে।
তিনি আরও জানান, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও ২ দিন। গত ২৪ ঘণ্টায় তেতুলিয়ায় ১৫৩ মিমি এবং সিলেটে ১১০ মিমি বৃষ্টিপাত হয়েছে।
জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।
সিলেটে এখনো বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির এই ধারার মধ্যেও কিন্তু দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম। যদিও কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories